Terms & Condition
প্রতিটা প্রতিষ্ঠানেরই কিছু নিয়ম কানুন থাকে। আমরাও তার ঊর্ধ্বে নই। আমরা আমাদের সকল “Terms & Conditions” গ্রাহক এবং আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে আগেই পড়ে নেয়ার অনুরোধ করছি।
ওয়ারেন্টি নীতিমালা:
- প্রোডাক্টভেদে আলাদা আলাদা ওয়ারেন্টি এবং রুলস প্রযোজ্য হয়ে থাকে, যা আমরা প্রোডাক্ট কেনার আগে কিংবা ডেলিভারির সাথে স্পষ্টভাবে উল্লেখ করে থাকি। তবে যেসকল প্রোডাক্ট লাইসেন্সের আওতাভুক্ত সে সকল প্রোডাক্টসে উল্লেখিত সময়কার মধ্যে যেকোনো সমস্যায় আমরা সমাধান দিয়ে থাকি।
- গ্রাহকের ভুল কিংবা ডিভাইসজনিত কারণে কোনো প্রকার সমস্যা হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
- প্রতিটা প্রোডাক্টের নির্ধারিত রুলস প্রোডাক্ট কেনার আগেই জেনে বুঝে অর্ডার করার অনুরোধ রইলো। প্রোডাক্ট কেনার পর প্রোডাক্টে উল্লিখিত রুলসের বাইরে কোনো প্রকার মন্তব্য গ্রহযোগ্য হবে না।
অর্ডার ক্যানসেল কিংবা রিপ্লেসম্যান্ট:
- অর্ডার করার পর আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট Delivery দিতে ব্যর্থ হলেই কেবল অর্ডার বাতিল করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি চাইলে রিপ্লেসম্যান্ট হিসেবে বিকল্প প্রোডাক্ট কিংবা পেমেন্ট রিফান্ড নিতে পারবেন। বিকল্প কোনো প্রোডাক্ট নেয়ার ক্ষেত্রে পূর্বের অর্ডারকৃত প্রোডাক্ট এর মূল্য অনুযায়ীই কেবল অর্ডার করতে পারবেন। তবে রিপ্লেসমেন্ট প্রোডাক্ট এর মূল্য যদি পূর্বের অর্ডারকৃত প্রোডাক্ট এর মূল্যের চেয়ে বেশি থাকে সেই ক্ষেত্রে মূল্য অনুযায়ী অতিরিক্ত পেমেন্ট যুক্ত করলেই হবে। এছাড়াও আমাদের রিফান্ড, রিটার্ন পলিসি সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।
প্রোডাক্ট ডেলিভারি:
- আমাদের সকল প্রোডাক্ট ডেলিভারি হয় website, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। এই ক্ষেত্রে আলাদা কোনো ডেলিভারি চার্জ প্রয়োজন পরে না। তবে যেখানে আপনার প্রোডাক্ট ডেলিভারি হবে (website, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ) সেখানকার সঠিক এড্রেস নিজ দায়িত্বে দেয়ার জন্যই অনুরোধ করা হচ্ছে। আপনার দেয়া এড্রেসে আমরা প্রোডাক্ট ডেলিভারি করার পর পরবর্তিতে এসে website, ফোন নাম্বার কিংবা মেসেঞ্জারের তথ্য ভুল বললে তা আর গ্রহণযোগ্য হবে না।
- প্রোডাক্ট ডেলিভারি সময়- সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ 48 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। এই ক্ষেত্রে প্রোডাক্ট অর্ডার করার পূর্বে ডেলিভারি সময় সম্পর্কে জেনেই অর্ডার করবেন।
অতএব, উপরোক্ত শর্তসমূহ মেনে আপনি অর্ডার করতে যাচ্ছেন, শর্ত ব্যতীত কোন মন্তব্য গ্রহণযোগ্যতা পাবেনা।
